Manzurpandulipi

খাঁচায় পাখি পুষণামো:মঞ্জুর মোর্শেদ

      খাঁচায় পাখি পুষনা ও ভাই,
                 খাঁচায় পাখি পূষণা।
      খাঁচায় কোনো পাখি কখনও,
                  বন্দি থাকতে চায়না।

      খাঁচায় পাখি পুষে পুষে আজ,
                  দয়াহীন মানব মনে।
      দারুণ খেলায় মাতিয়া উঠেছে,
                  রণাঙ্গনের ময়দানে।

      মানবে মানবে প্রতিহিংসায়,
                  কুরুক্ষেত্র আজ করছে।
      মানব হয়ে মানবকে আজ,
                  কারাবন্দি তারা করছে।

     পাখির মতো নিরীহ প্রাণীকে,
                  খাঁচায় বন্দী করে যারা।
     মানব নামের নিরীহ প্রানিকেও,
                  কারারুদ্ধ করে তারা।

     ধর্মের বাণী শোনাতে গিয়েও,
                 কেহ আছে আজ বন্দী।
     কেহ আছে আজ সত্যের পথে,
                  লড়াই করে আজ বন্দী।

     কেহবা আজ সত্য প্রচারে খবরে,
                  গণমাধ্যমে তোলে ঝড়।
     কে জানিত আজ সত্য বলায়,
                  হাজতে হবে তার ঘর।

     নিরাপদ হেফাজত আইন খাটিয়ে,
                  করছে আজ কত ফন্দি।
     কাস্টুডি মামলা আজ প্রধান অস্ত্র,
                  কারাগারে করতে বন্দী।

    রাজনীতিক লোক, প্রশাসনের লোক,
                  কেউ বাদ নেই আজ ভবে।
    স্বার্থের টানে, সম্পত্তির দ্বন্দ্বে আজ,
                  মিথ্যা মামলা দিলেই হবে।

   নিজের ভাগ্নে, নিজের ভাতিজা,
                  পুত্রগণ ও আজ ভুক্ত।
   নিরাপদ হেফাজত মিথ্যা আইন
                  ফাঁসিয়েছে কারারুদ্ধ।

   নিজের স্বার্থে বলীয়ান যারা,
                   অটল থাকে মনে।
   মিথ্যা মামলার ছোড়াছুড়ি করে,
                   অস্থির করে মনে।

  মুক্ত মানব, মুক্ত আকাশে ,
                   স্বস্তি প্রকাশ করে।
  মুক্ত লোকের মত প্রকাশে,
                   বাক্সবন্দি তারা করে।

 মানব নামের যত মনুষ্যগণ,
                   শুভ ভাবনায় মগ্ন।
 কঠিন পরিস্থিতি তাদের জীবনে,
                   মোকাবেলায় আজ রপ্ত।

 কারাগারে আজ বিশ্বজুড়ে,
                   যত লোক আজ আছে। 
 সত্য আইন ও মিথ্যা আইনে,
                   সম সম জুড়ে আছে।

মিথ্যা আইন প্রয়োগ করে,
                   মামলা আজ যারা করছে।
সত্য মামলার সত্য বিচারে,
                   গা ঢাকা আজ পড়ছে।

পাখি পোষ আর মানব পোষ,
যাহাই আজ করো ভাই।
পাখি পোষার আগে মানব পোষা,
আজ বন্ধ করা চাই।

পাপ বলো, অপরাধ বলো আর
প্রায়শ্চিত্তই বা বলো,
অভিশপ্ত হয়ে দুঃখ ভোগ করবে,
প্রতিহিংসা ভোলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top