মানব সমাজ জর্জরিত জুয়ায় মত্ত থেকে,
বিচিত্র রকমের বাজি ধরছে লোভে রপ্ত থেকে।
ফিফা ওয়ার্ল্ডকাপ জিতবে কোন দেশ ?
বাজি ধরার যেনো তার নেই কোনো শেষ,
ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল হবে জয়ী?
লাখ লাখ টাকা বাজি ধরে তারা হচ্ছে রক্তক্ষয়ী।
কত লোক জীবিকার নামে নামছে শেয়ার বাজার,
পরিণাম আজ ভিটামাটি ছাড়া মৃত্যুফাঁদের আচার।
অর্থকরী, জমি,গয়না আজ সব হারিয়ে,
স্ত্রী,সন্তান নিয়ে আজ তারা রাস্তায় নামে,
বিষণ্নতার করাল গ্রাসে তার যন্ত্রণার নেই শেষ,
শেয়ার বাজার জুয়ার বোর্ডের মারাত্মক অবশেষ।
বর্তমানে সমাজে প্রচলিত সচরাচর বলে জানি,
তাস খেলা দিয়ে জুয়ার আসর প্রধান বলে মানি।
আমলা,ব্যবসায়ী,প্রবাসীও এতে যুক্ত,
গরীব, টোকাই ,অকর্মাও অভিযুক্ত।
তাসের জুয়ায় ডুবে আছে এক বিশাল জনগোষ্ঠী,
খেলার সাথে মদের আড্ডায় মেতে উঠে তার ফুর্তি।
আরো কত লোক সেলফোনে আসক্তি তারা করছে।
মোবাইল গেমসে বাজি ধরে জুয়াই যে খেলে যাচ্ছে।
কিশোর সমাজ তারাও আজ ধ্বংশ,
জুয়া খেলে আজ হচ্ছে অভিশপ্ত।
হেরেও তারা লোভ করছে আবার জুয়া খেলবে,
টাকা নষ্ট করে, বিষাদ মনে অভাব আরও বাড়বে।
এলাকা বলে ,গ্রামে গ্রামে আজ কতই বাজী খেলা,
ক্রিকেট,ফুটবল খেলেও টাকার বাজী লাগছে তারা।
মোটা অংকের টাকায় তবেই না চলে,
ক্রিকেট, ফুটবল মাঠে খেলায় মাতে,
যে দল জিতে টাকা পেলে আজ মহাখুশি হয় তারা,
টাকা না পেলে খুনের চিত্র সব দেখিয়ে দেবে তারা।
কতজনে আজ নির্বাচনেও ধরছে যে কত বাজী,
কোন দল আজ হারজিত হয় তা দেখতে রাজি।
লাখ লাখ আর কোটি কোটি টাকা,
জুয়ার নামে হচ্ছে প্রতারিত তারা,
জুয়া জুয়া আর বাজিমাত করে রণক্ষেত্র করছো,
লোভে পড়ে ,প্রতারণার জালে ধ্বংসলীলায় ভুগছো।
ধর্মগ্রন্থে ঘেঁটে দেখো নি জুয়ারুদের কি পরিণাম?
স্রষ্টা তাতে ঘোষণা করেছে কঠোর শাস্তির আহ্বান।
নৈতিকতার কোনো বালাই তো নেই,
বিবেকহীন লোকের নেই পরিচয়,
ক্যাসিনোর এই ভয়াল থাবার শিকার যারা হচ্ছে।
মৃত্যু তাদের তিলে তিলে হয় নিজেরাই টের পাচ্ছে।