নিম্ন শ্রেনীর মানুষগুলো বাস করে মোর দেশে,
লোয়ার ক্লাস বলে শব্দটি কানে সারাক্ষণ বাজে।
গরীব বলে লোকে ছার দেয় অভাবী বলে কথা,
প্রশ্রয়ে তার হিংস্র সভাব বেড়ে যায় যথা তথা।
পেটে ভাত নেই তবুও তাহার দাপট কমেনাকো,
মান নেই বলে উচ্চ মেজাজ কখনও থামে নাকো।
লোয়ার ক্লাস এর মান নেই বলে দেশে সর্বক্ষণ,
অপর সব শ্রেনীর লোকের কাছে জিতে সমগ্র জীবন
মানের অভাব যার আছে তাকে মানব কি ধরা চলে?
লোয়ার ক্লাসের মানব গণের বিবেক শূন্য ধরাই চলে।
গালাগাল আর মারামারি তার স্বভাব আছে বলে,
উচ্চ , মধ্য শ্রেনীর লোকেরা তাকে ছার দিয়েই চলে।
কেউবা বলে গরীব লোকেদের মার দেয়া কি ভালো?
কেউবা বলে শিক্ষিত হয়ে লাগতে যাও কেনো?
কেউবা বলে নিম্ন শ্রেনী মার খেলেই বা কি ?
এসব জেনে শিক্ষিত শ্রেনী প্রতিবাদে দেয় ফাঁকি।
সব জেনে আজ লোয়ার ক্লাস নিজেকে বাহাদুর ভাবে,
গালাগাল আর উচ্চ মেজাজ ছুঁড়ে দেয় যেভাবে সেভাবে।
মান নেই বলে কখনও তাহার ভয় নেই সমাজে বলে,
লোয়ার ক্লাস এর ক্ষিপ্ত স্বভাব দেশে অদ্ভুত ধরা চলে।
লোয়ার ক্লাস এর লোকেদের বলি যেনে নাও সব আজি,
দ্রুত স্বভাব পরিবর্তন করো নাহলে লাগবো আজ বাজি।
সমাজের লোক প্রতিবাদে যখন গর্যাবে জনপথে,
উচিত শিক্ষা দিয়ে দেবে মনে রাখবে বাকি জীবনে।