কত আগ্রহ নিয়ে যাও বাঙালি বিদেশ,
দিগন্তে যাত্রা করো সুখের সন্ধানে।
কি পেয়েছ সদেশ ছেড়ে বিদেশে গিয়ে?
হার ভাঙ্গা পরিশ্রম কাটে ক্রন্দনে।
বুকের পাঁজর,মাংস পিণ্ড,হার ব্যথা করে,
পরিশ্রম করে যাও শত ব্যথা নিয়ে।
শ্রমিক হয়ে গায়ের ঘাম আজ রক্তঝরা করে,
রাতে ঘরে ফিরে অশ্রু ঝরে নয়নে।
কত কষ্টে উপার্জন করো তুমি পরিবারের তরে,
সে আপন তোমার প্রতি অকৃতজ্ঞ ।
কেউ কি দেখেছে তুমি প্রবাসে শ্রমিক হয়ে,
কত না কষ্ট করে যাচ্ছো আপনমনে।
স্ত্রী, পুত্র ,কন্যা,মাতা পিতাকে সন্তুষ্ট করে,
নিজেকে অভাব দিয়ে মারছো আজ।
রাত শেষে ভাবো তোমার টাকায় ফুর্তি করে।
তুমি নিঃসঙ্গ জীবন কাটাও আজ।
প্রবাস জীবন হয়না কখনও সুখের জীবন,
সবই যে ছিল পরম সুখের অভিনয়।
জরিপে মিলিয়ে বাস্তবে দেখা যায় যখন,
পরের তরে আত্মত্যাগে যমালয়।
স্বদেশ,পিতামাতা,স্ত্রী,সন্তান ছেড়ে কভু,
হয়নি ভুবনে সুখী আজও কোনোদিন।
প্রবাস জীবন আজ যাযাবর বলে মানি,
স্বদেশের শান্তি বিরাজমান প্রতিদিন।